মাসজিদুল হারামে কেন ২০ রাকাত তারাবীহ পড়ানো হয় ??
ঊঃ মাসজিদুল হারামে ১০ রাকাত + ১০ রাকাতের ২ টি আলাদা জামাত হয়। একজন ইমাম ১০ রাকাত পড়িয়ে চলে যান, কিছুক্ষণ পর আরেকজন ইমাম এসে আবার ১০ রাকাতের আলাদা জামাত পড়ান। ফলে যারা সহিহ হাদিস অনুযায়ী ১১ রাকাত পড়েন ও যারা মাযহাব অনুযায়ী ২০ রাকাত/বেশি পড়েন, তারা উভয়ই লাভবান হন।
যদিও এ প্রক্রিয়া বন্ধের জন্য সাউদি উচ্চ উলামা পরিষদ "বাদশাহ আব্দুল আযিয বিন সাউদ"কে তাগিদ দিয়েছিলেন, কিন্তু তুরকিদের সময় থেকে প্রায় ৮০০ বছর চলে আসা এ নিয়ম বন্ধ করলে মুসলিম বিশ্বে বৃহত্তর ফিতনার আশংকায় তিনি তা থেকে বিরত ছিলেন। এটা বন্ধ করলে তুরকিদের পক্ষ থেকে সাউদি আরবে আক্রমণ আসতে পারে। আর নফল সালাত তো ২০ বা এর বেশি পড়লেও হারাম নয়। তাই সাউদিতে এ নিয়ম চালু আছে । ফলে সবাই নিজ বুঝ অনুযায়ী সালাত আদায় করে।
আব্দুর রহমান সালাফি
https://www.facebook.com/AbdurRahmanSalafi
https://www.facebook.com/AbdurRahmanSalafi
No comments:
Post a Comment