Friday, 10 July 2015

প্রত্যেক বিজোড় রাতেই শবে কদর সন্ধান


তেইশে রমযান লাইলাতুল কদর তালাশ করা
===================================
আব্দুল্লাহ ইব্‌ন উনাইস জুহানি (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
«أُرِيتُ لَيْلَةَ القَدْرِ ثُم أُنْسيتُها وأَرَاني صُبْحَهَا أَسْجُدُ في مَاءٍ وطِينٍ، قَالَ: فَمُطِرنَا لَيْلَةَ ثَلاثٍ وعِشرينَ، فَصَلَّى بنا رَسُولُ الله ﷺ فَانْصَرفَ وإِنَّ أَثَرَ الماءِ والطِّينِ عَلى جَبْهَتِهِ وَأَنْفِهِ، قَالَ: وَكَانَ عَبدُالله بنُ أَنيسٍ يَقُولُ: ثَلاثٍ وعِشرينَ»
-আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, অতঃপর তা ভুলিয়ে দেয়া হয়েছে। আমি দেখেছি আমি সে রাতের সকালে পানি ও মাটিতে সেজদা করছি। তিনি বলেন: আমাদের তেইশ তারিখের রাতে বৃষ্টি হয়েছিল। রাসূলুল্লাহ ﷺ আমাদের সাথে সালাত আদায় করে ঘুরে বসেন, তখন তার কপাল ও নাকের ওপর পানি ও মাটির আলামত ছিল। তিনি বলেন: আব্দুল্লাহ ইব্‌ন উনাইস বলতেন: সেটা ছিল রমযানের তেইশ তারিখ। [মুসলিম হা/১১৬৮; আহমদ ৩/৪৯৫; আবু দাউদ হা/১৩৭৯]
ইমাম মালেকের এক বর্ণনায় আছে, আব্দুল্লাহ ইব্‌ন উনাইস নবী ﷺ কে বলেন: “হে আল্লাহর রাসূল, আমি খুব দূরের লোক, আমাকে একটি রাতের নির্দেশ দেন যেন আমি আসতে পারি। তিনি বললেন:
«انْزِل لَيْلَةَ ثَلاثٍ وعِشْرينَ مِنْ رَمَضَانَ».
-তুমি রমযানের তেইশের রাতে আস। [মুয়াত্তা ইমাম মালেক: (১/৩২০)]
ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: “আমি রমযানে ঘুমিয়ে ছিলাম, আমাকে নিয়ে আসা হল, বলা হল: আজ কদরের রাত। তিনি বলেন: আমি তন্দ্রাসহ দাঁড়িয়ে রাসূলের তাঁবুর রশি ধরে তার নিকট আগমন করলাম, তিনি সালাত আদায় করছিলেন। তিনি বলেন: আমি লক্ষ্য করলাম সে রাত ছিল তেইশের রাত। [আহমদ: (১/২৫৫), ইব্‌ন আবি শায়বাহ: (২/২৫০), তাবরানি ফিল কাবির: (১১/২৯২), হাদিস নং: (১১৭৭৭), হায়সামি মাজমাউয যাওয়ায়েদ: (৩/৭৬) গ্রন্থে বলেন:আহমদের বর্ণনাকারীগণ সহিহ গ্রন্থের বর্ণনাকারী]
আবু হুযাইফাহ রাসূলুল্লাহ ﷺ কে জনৈক সাহাবি থেকে, তিনি নবী ﷺ থেকে বর্ণনা করেন: তিনি বলেছেন: “আমি লাইলাতুল কদরের সকালে চাঁদের দিকে দেখলাম, আমি তা গামলার অর্ধেক টুকরার ন্যায় দেখলাম। আবু ইসহাক সাবিহি বলেন: তেইশের রাতে চাঁদ অনুরূপ হয়। [আহমদ ৫/৩৬৯; নাসায়ি ফিল কুবরা হা/৩৪১১; তার সনদ সহিহ। আহমদ এটা হুযায়ফা সূত্রে আলি থেকেও বর্ণনা করেছেন: (১/১০১), আহমদ শাকের তা হাসান বলেছেন: (৭৯৩)]
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন:
«تَذَاكَرْنا لَيْلَةَ القَدْرِ عِنْدَ رَسُولِ الله ﷺ فَقَالَ: أَيُّكُم يَذْكُرُ حِينَ طَلَعَ القَمَرُ وَهُوَ مِثْلُ شِقِّ جَفْنَة» رواه مسلم.
-আমরা রাসূলুল্লাহ ﷺ এর নিকট লাইলাতুল কদরের আলোচনা করলাম, তিনি বললেন: ‘তোমাদের মধ্যে কে স্মরণ করতে পারে সে সময়ের কথা যখন চাঁদ উদিত হয় গামলার অর্ধেক টুকরার ন্যায়? [মুসলিম হা/১১৭০]
✏শিক্ষা ও মাসায়েলঃ
==================
❏ নবী ﷺ কে লাইলাতুল কদর ভুলিয়ে দেয়া হয়েছে, এর হিকমত হয়তো: মানুষ যেন অলস না হয় ও অন্য রাতে ইবাদত ত্যাগ না করে।
❏ সাহাবিদগণ ইবাদত ও যিকর করার উদ্দেশ্যে ফযিলতপূর্ণ রাত অন্বেষণ করতেন ও তার সম্পর্কে জিজ্ঞাসা করতেন।
❏ তেইশের রাত ফযিলতপূর্ণ, এ রাত লাইলাতুল কদরের একটি সম্ভাব্য রাত, অতএব প্রত্যেক মুসলিমের উচিত এ রাতে জাগ্রত থাকা ও অধিক ইবাদত করা।
❏ তেইশের রাতে চাঁদ বড় গামলার [অর্ধেকের] ন্যায় হয়, এসব হাদিস দ্বারা বুঝা যায় উল্লেখিত রাত সে বছর লাইলাতুল কদর ছিল।

সংগৃহীত- Abu Anas
Like · Comment · 

No comments:

Post a Comment