Tuesday, 23 June 2015

রামাদানে তারাবীহ এবং তাহাজ্জুদ



জনাব Lutfor Farazi সাহেব বলেছেন "ইমাম বুখারী (রহঃ) রামাদানে তারাবীহ এবং তাহাজ্জুদ আলাডা আলাদা ভাবে পড়তেন" সপক্ষে দলিল দিয়েছেন
ইবনু হাজার আসকালানী (রহঃ) এর ফাতহুল বারী থেকে
كَانَ مُحَمَّد بن إِسْمَاعِيل البُخَارِيّ إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ يجْتَمع إِلَيْهِ أَصْحَابه فيصلى بهم وَيقْرَأ فِي كل رَكْعَة عشْرين آيَة وَكَذَلِكَ إِلَى أَن يخْتم الْقُرْآن وَكَانَ يقْرَأ فِي السحر مَا بَين النّصْف إِلَى الثُّلُث من الْقُرْآن فيختم عِنْد السحر فِي كل ثَلَاث لَيَال وَكَانَ يخْتم بِالنَّهَارِ فِي كل يَوْم ختمة وَيكون خَتمه عِنْد الْإِفْطَار كل لَيْلَة
মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী রহঃ যখন রমজানের প্রথম রাত আসতো তখন তার সাথীরা তার কাছে একত্র হয়ে যেতো। তারপর তিনি তাদের নিয়ে [তারাবী]নামায পড়তেন। আর প্রতি রাকাতে তিনি বিশ আয়াত তিলাওয়াত করতেন। আর এভাবে তিনি খতম করতেন। আর যখন সেহরীর সময় হতো, তখন তিনি অর্ধেক থেকে কুরআনের এক তৃতিয়াংশ তিলাওয়াত করতেন। এভাবে সেহরীতে তিন দিনে খতম করতেন।
(ফাতহুল বারী)
এখানে কোথাও তাহাজ্জুদ সলাতের কথা উল্লেখ নেই। সেহেরীর সময় কুরআন তেলাওয়াতের কথা উল্লেখ আছে , সেটা সলাতের মধ্যে করতেন এরকম উল্লেখ নেই। যে ব্যক্তি দাবী করবে যে এই তেলাওয়াত সলাতের মধ্যে করতেন তাকে স্পষ্ট এবং নির্ভরযোগ্য দলিল দিতে হবে।
ইমাম ইবনু হাজার আসকালানী (রহঃ) যে সনদে এটি বর্ণনা করেছেন সেটি হল
أخبرنا أبو عبد الله الحافظ . أنا أحمد بن محمد بن خالد المطوعي . ثنا مسعر بن سعيد قال
এর সনদে তিনজন বর্ণনাকারী আছেন।
(১) আবু আবদুল্লাহ হাফেজ
(২) আহমাদ বিন মুহাম্মাদ বিন খালেদ আলমাতওয়ায়ী
এবং
(৩) মাসুর বিন সাঈদ
দলিলদাতার উচিৎ আহমাদ বিন মুহাম্মাদ বিন খালেদ আলমাতওয়ায়ী (أحمد بن محمد بن خالد المطوعي) এনার সম্পর্কে পূর্ণাঙ্গ জারাহ এবং তাদীল দেওয়া।
আশা করি লুতফর সাহেব এই বিষয়ে সাহায্য করবেন।
Like · Comment · 
  • Elias Hossain and 23 others like this.
  • আল্লাহর গোলাম আনিসুল মাকতাবা শামেলার রিজালের সেকশনের ৩২২ টি কিতাবে এই রাবীর জীবনী নেই ।
    Like · Reply · 2 · 51 mins
  • Abdur Raquib Mahdi জাযাকাল্লাহ খায়রান, ভাইজান। এটা আমি শাইখ আব্দুল হামিদ মাদানীকে জিজ্ঞেস করেছিলাম,উনিও এমনটাই বলেছেন প্রায়।
    Like · Reply · 1 · 30 mins
  • Imran Raza জাজাকাল্লাহ খায়ের@আনিসুল ভাই।

No comments:

Post a Comment