Monday, 22 June 2015

রমযানে উমরা করা হজ করার সমতুল্য অথবা রাসুল (সাঃ)-এর সাথে হজ করার সমান সওয়াব

আপনি কি রাসুল (সাঃ)-এর সাথে হজ করার সমান সওয়াব পেতে চান?
ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন, ‘নিশ্চয় রমযানে উমরা করা হজ করার সমতুল্য অথবা তিনি বলেছেন, আমার সাথে হজ করার সমতুল্য।’ (বুখারি ১৮৬৩, মুসলিম-১২৫৬, শাইখ নুমান আল বাশার- সংক্ষিপ্ত হজ উমরা ও যিয়ারত)
রমজান মাসে উমরা করা বিরাট ফযিলতপূর্ণ ১টা আমল যাতে কিনা রাসুল (সাঃ)-এর সাথে হজ করার সমান সওয়াব দেওয়া হয়, আল্লাহু আকবার। যাদের সুযোগ রয়েছে তারা অবশ্যই উমরা করে আসবেন আর সৌদি আরবের ভাইবোনেরা এই সুযোগ হেলায় নষ্ট করবেন না, অবশ্যই অবশ্যই রমজান মাসে উমরা করবেন। আপনার যদি হজ করা না থাকে তাতেও সমস্যা নেই কেননা হজ করার আগেও উমরা করা যায় তবে ১টা বিষয় লক্ষণীয় যে, অনেকের হজ ফরজ হয়ে গেছে তাও হজ আদায় করে না, বিলম্ব করার জন্য তারা নিঃসন্দেহে গুনাহগার হবে এবং হয়তো সুযোগই আর পাবে না। সুতরাং প্রতি রমজানে পারলে উমরা করুণ আর হজ ফরজ হলে তাড়াতাড়ি হজ করে নিন।

No comments:

Post a Comment